‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যে পরিচালককে গাড়ি উপহার
গত কুরবানি ঈদের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’। এ সাফল্যের মূল কারিগর সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। দেশের সেরা নায়ক শাকিব খান ও কলকাতার মেয়ে ইধিকা পালকে নিয়ে এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। ছবিটি মুক্তির পর দেশ-বিদেশে তুমুল ব্যবসা করেছে। ভেঙে দিয়েছে সাম্প্রতিককালে সফল সব সিনেমার আয়ের রেকর্ড। এই সাফল্য উদযাপন করছেন সিনেমা সংশ্লিষ্টরা।…
