ওটিটিতে আসছে শাকিব খানের ‘প্রিয়তমা’
ঈদে মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা প্রিয়তমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে এখনো চলছে বেশ দাপটের সঙ্গে। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশেও সিনেমাটি দেখছে দর্শক। অন্যদিকে সিনেমাটি মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ভারতেও মুক্তির তোড়জোড় চলছে। তবে ছবিটির পরিচালক হিমেল আশরাফ জানান, এই মাসের শেষদিকে…
