নিজেকে পরিবর্তনের কারণ জানালেন চিত্রনায়িকা বুবলী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কয়েকটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। যেখানে একদমই ভিন্ন অবতারে ধরা দেন এ তারকা। সোনালি রঙের ছোট ছোট চুল, পরনে হলুদ রঙের পোশাক। আর এ সাজে আগে কখনো দেখা যায়নি এই নায়িকাকে। অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নতুন লুক, “তুমি যেখানে আমি সেখানে”…
