Home প্রধান খবর ১০ ইউটিউবারের নামে ডিবিতে নালিশ করলেন হিরো আলম

১০ ইউটিউবারের নামে ডিবিতে নালিশ করলেন হিরো আলম

0
86

সাম্প্রতিক সময়ে তাকে ছোট করে নানারকম বানোয়াট শিরোনামে ইউটিউব ও ফেসবুকে ভিডিও ছাড়ায় ১০ জন ইউটিউবারের নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবিতে অভিযোগ দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিস থেকে বেরিয়ে সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘হকার সাইফুল, পরীবাবু, ইমরান, জুনিয়ার মিশা, হাসেমসহ ১০ জনের নাম ডিবিতে দিয়েছি। তারা ভিউ বাড়ানোর ধান্দায় আমার নামে নানারকম বানোয়াট মিথ্যা কথা ইউটিউবে প্রচার করে। আমি তাদের কিছু বললে তারা আবার সেটা নিয়েও ভিডিও বানায়।’

তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের নির্বাচনে আমার ওপর যারা হামলা চালিয়েছে। তাদের সবার তথ্য আমি ডিবিতে দিয়েছি। ওই দিন আমার সঙ্গে যারা ছিলেন তারা ডিবিতে জবানবন্দি দিয়েছেন। ডিবি থেকে আমাকে বলা হয়েছে, যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের সবার বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময় আইনের ওপর ভরসা করি। তারা যা কিছু কররেন, সব কিছু ভালো করবেন- এটা আমার আস্থা আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here