নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে ‘জাস্ট ম্যারিড’ গ্লোবাল ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও মসজিদের ইমামদেরকে নিয়ে সচেতনতামুলক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুরের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এরিয়া শাখার ম্যানেজার সুমন রুরামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, ওয়ার্ল্ড ভিশনের অন্যতম প্রোগ্রাম অফিসার মো. জামিল উদ্দিন, সাংবাদিক আলম ফরাজী প্রমুখ।
অনুষ্ঠানে বাল্য বিবাহকে না বলে উপস্থিত সকল অতিথিবৃন্দ প্রত্যেকের নিজ নিজ আঙ্গুলে মোটা কালো মার্কার পেন দিয়ে রিং ফিঙ্গার নামে একটি করে গোল বৃত্ত আঁকেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ওয়ার্ল্ড ভিশনের এসব উদ্যোগকে সাদুবাদ জানিয়ে উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করেন। এবং সকলের ঐক্য প্রচেষ্টায় বাল্যবিবাহ প্রতিরোধ করে তা একেবারে নির্মুল করার আহবান জানান।
