Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

মির্জাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

0
25

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। ইতিহাসের স্মৃতিতে এক ভয়াল, করুণ কালো রাত ছিলো ‘১৯৭১’এর এই ২৫ মার্চ। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা চত্বরের স্মৃতিসৌধ অর্জন ও মুক্তির মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক দুই ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হীতেশ চন্দ্র পুলক ও মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান প্রমুখ।

এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিবসটিতে প্রতিবারের মতো এবারও প্রশাসন কর্তৃক এক ভিন্ন আয়োজন করেন। উপজেলা চত্বরের সামনে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here