গোয়াল ঘরে আগুন, গরুকে বাঁচাতে গিয়ে নিজেই দগ্ধ

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গোয়াল ঘরে আগুন লাগলে গরুকে বাঁচাতে গিয়ে নিজেই আগুনে পুড়ে মরার উপক্রম শফিকুল ইসলাম ( ৫৫) নামে একজন। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে আনারুল ইসলামও আগুনে পুড়ে যায়।

 

গতকাল বুধবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রানাত পাটিকাপাড়া এলাকায় এ অঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ছাই হয় গরু, ছাগল, হাঁস-মুরগী। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।

 

স্থানীয়রা বলেন, বুধবার রাতে বাড়িতে প্রতিদিনের ন্যায় সবাই ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার পর বাড়িতে হঠাৎ রাতে আগুন দেখে সবাই চিল্লাচিল্লি করে। এসময় গোয়াল ঘরে গরুকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে ঝলসে যায় বাড়ির মালিক শফিকুল ইসলামের সমস্ত শরীর। পরে বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে আনারুল ইসলামও আগুনে পুড়ে যায়।

 

এদিকে চিল্লাচিল্লি শুনে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

পরে ফায়ার সার্ভিস ও এলাকা বাসির সহায়তায় আহতদের প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশংকাজনক।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরুল আমিন বলেন, গোয়াল ঘরে কয়েলের আগুন ভুট্টার লাকড়িতে আগুনে সুত্রপাত ঘটে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *