রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মাহবুব আলম (৪৬) নামের এক আনসার সদস্যের বিরুদ্ধে আদিবাসী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে অভিযুক্ত আনসার সদস্য মাহবুব আলম (৪৬)কে সাময়ীক বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা’র সরকারি বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মাহবুব আলম মঙ্গলবার রাতে পাশের উপজেলা জনপ্রকৌশল অধিদপ্তরের একটি দ্বিতল ভবনের অস্থায়ী ক্যাম্পে রাত্রিযাপন করতোঠ।
মঙ্গলবার রাত দেড়টার দিকে মাহবুব আলম পাশের বাগদীপাড়া মহল্লার স্বামী পরিত্যাক্তা আদিবাসী নারীর ভাঙ্গাবেড়া দিয়ে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় উক্ত নারীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বাহবুব আলম কৌশলে পালিয়ে যায়। অভিযুক্ত মাহবুব আলম তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সরাবাড়ি গ্রামের নওজেশ আলীর ছেলে।
রাতেই তারা বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর উপজেলা আনসার ভিডিপি অফিসারকে অবহিত করা হয়। তারা বিষয়টি সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট অফিসার সিফাত-ই-খোদাকে জানালে তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে সাময়ীক বরখাস্ত ও ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
অপরদিকে বুধবার দুপুরে ভিকটিম নিজেই বাদী হয়ে আনসার সদস্য মাহবুব আলম কে আসামী করে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন।
শাহজাদপুর উপজেলা আনসার ভিডিপি অফিসার ইনামুল হক জানান, ইতোমধ্যেই এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট অফিসার সিফাত-ই-খোদা তাকে সাময়ীক বরখাস্ত করেন। এ ছাড়া এ ঘটনা তদন্তে তিনি সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির সহকারী কমান্ডেন্ট অফিসার মো: জসীম উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা আমরা তদন্ত করছি। তদন্ত করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সিরাজগঞ্জ সার্কেলের একজুটেন্ট মো: সোহেল রানা ও শাহজাদপুর উপজেলা আনসার ভিডিপি অফিসার ইনামুল হক। এ তদন্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহার সরকারি বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মাহবুব আলম মঙ্গলবার রাতে পাশের শাহজাদপুর উপজেলা জনপ্রকৌশল অধিদপ্তরের একটি দ্বিতল ভবনের অস্থায়ী ক্যাম্পে রাত্রিযাপন কালে রাত দেড়টার দিকে পাশের বাগদীপাড়া মহল্লার স্বামী পরিত্যাক্তা আদিবাসি নারীর ভাঙ্গাবেড়া দিয়ে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন, এ ঘটনায় ওই আনসার সদস্যর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
