নাগরপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি: বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার সংবাদ’ এর প্রতিনিধি সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকার জেলা ক্রীড়াসংস্থা মিলনায়তনে দৈনিক ‘আমার সংবাদ’ এর সম্পাদক ও প্রকাশক মো. হাসেম রেজার সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সেরা বিজ্ঞাপন ও সর্বোচ্চ সংবাদদাতাদের সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।
এসময় ঢাকা বিভাগের সেরা প্রতিবেদক ২০২০ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রতিনিধি মো: আজিজুল হকের নাম ঘোষণা করা হয়। পরে দৈনিক আমার সংবাদ এর সম্পাদক ও প্রকাশক মো. হাসেম রেজা প্রতিবেদক আজিজুল হককে সম্মাননা ক্রেষ্ট তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক সৈয়দ রেফাত সিদ্দিকী , মফস্বল এসএম হাবিবুর রহমান মহব্বত সহ সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
