আলেম-উলামারা রাষ্ট্রবিরোধী নন, তারা এই দেশেরই সন্তান: চরমোনাই পীর

নজর২৪, ঢাকা- আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের বিরুদ্ধে অশা’লীন ও কু’রুচি’পূর্ণ বক্তব্যে গভীর উ’দ্বেগ ও ক্ষো’ভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

 

তিনি বলেন, ‘দেশের আলেম-উলামারা সরকার বা রাষ্ট্রবিরোধী নন। বরং তারা এই দেশেরই সন্তান। একটি কুচ’ক্রী মহল প্রমাণ করতে চায় আলেম- উলামারা বাংলাদেশের শত্রু। তাদের এই হীন উদ্দেশ্য কোনোভাবেই পূরণ হতে দেয়া যাবে না। আলেম-উলামাদের আরও সোচ্চার হতে হবে।’

 

আরও পড়ুন >>>  বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা: মামুনুল হকের বিরুদ্ধে একদিনে দুই মামলা

 

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় চরমোনাই পীর এসব কথা বলেন।

 

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশের শীর্ষ উলামায়ে কেরামের বিরুদ্ধে একটি মহল গালিগালাজ করে সরকার ও ইসলামপন্থীদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ইসলামবিরোধী এই চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়’যন্ত্রে লিপ্ত।’ তিনি এধরনের উস্কা’নিমূলক বক্তব্য বন্ধের দাবি জানান।

 

আরও পড়ুন >>> বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

 

বৈঠকে দেশের উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চরমোনাই পীর বক্তব্য রাখবেন।

 

যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, সহকারি মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।

 

আরও পড়ুন-

মামলার খবর শুনে বাবুনগরী বললেন, ‘এটাই আমাদের সৌভাগ্য’

 

নজর২৪ ডেস্ক- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল ও হেফাজতে ইসলামের আমির মোহাম্মদ জোনায়েদ বাবুনগরীসহ তিন জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

 

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সত‌্যব্রত শিকদারের আদালতে বাদি এ মামলা করেন।

 

পরে রাষ্ট্রদ্রোহের মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

 

এদিকে এই মামলার খরব শুনে বাবুনগরী বলেছেন, এটাই নাজাতের উছিলা হবে, এটাই আমাদের সৌভাগ্য।

 

এ বিষয়ে সোমবার (৭ ডিসেম্বের) বাবুনগরীর একান্ত সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় শায়েখ ও মুরশিদ কায়েদে আজম শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন বললাম, ভাস্কর্য ইস্যুতে আপনাকেসহ আল্লামা মামুনুল হক ও আল্লামা ফয়জুল করীম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

হুজুর হেসে বললেন, কোরআন-হাদীসের বাণী পৌঁছাতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে। এটাই নাজাতের উছিলা হবে, আর এটাই আমাদের সৌভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *