অনুশীলনে ফিরলেন নেইমার, দিলেন নতুন বার্তা

বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই পড়লেন ইনজুরিতে, তবুও হাল ছাড়েননি। চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন ঠিকঠাক। এবার বার্তা দিলেন ফেরার। ইনজুরি কাটিয়ে ৫ ডিসেম্বরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নিজেকে প্রস্তুত করেই ফিরবেন শেষ ষোলোতে। দ্বিতীয় ম্যাচের মতো ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচেও তাকে ছাড়া খেলতে নামে ব্রাজিল। ক্যাসেমিরোর গোলে আগের ম্যাচটা জিতেলেও এদিন আর…

আরও পড়ুন

রাতে মাঠে নামলেই অনন্য এক কীর্তি গড়বেন মেসি

আজ থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই আজ মাঠে নামছে এবারের হট ফেভারিট আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই দলটির বিপক্ষে আজ আর্জেন্টাইন অধিনায়ক মেসি মাঠে নামলেই গড়বেন এক অনন্য কীর্তি। ১৯ বছর আগে যে কিশোরটি পেশাদার ফুটবলে প্রথম ম্যাচে নেমেছিলেন, আজ তার হাজার ম্যাচের (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে) মাইলফলক…

আরও পড়ুন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সেরা ৫টি মোবাইল অ্যাপ

গ্রেটেস্ট শো অন আর্থের আমেজে মেতে উঠেছে পুরো বিশ্ব। সাধারণ মানুষ থেকে তারকারাও উন্মাদনা প্রকাশ করছেন কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে। কিন্তু কর্মব্যস্ততায় বা যানজটে থাকার সময়ে খেলার আপডেট জানা বেশ দুরূহ হয়ে পড়ে। এ ক্ষেত্রে ৫টি অ্যাপ ব্যবহার করে যেকোনো সময় খেলা উপভোগ করা যেতে পারে। এসব অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে-স্টোরের পাশাপাশি আইওএস…

আরও পড়ুন

আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া, যা বলছে পরিসংখ্যান

গ্রুপ পর্বের খেলা শেষে শনিবার থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ সিক্সটিনের খেলা। আর প্রথম দিনেই থাকছে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনার ম্যাচ। এ দিন আস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসিরা। কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে…

আরও পড়ুন

লাল কার্ড দেখার পরও হাসিমুখে মাঠ ছাড়লেন আবু বকর!

সমীকরণটা ততোক্ষণে জেনে গিয়েছিলেন ভিনসেন্ট আবুবকর। ব্রাজিলকে হারাতে পারলেও আর কাজ হচ্ছে না। কারণ একই সময়ে অপর ম্যাচে জয়ের পথে তখন সুইজারল্যান্ড। কিন্তু তাতে কী, প্রতিপক্ষ ব্রাজিল বলে কথা। তাদের বিপক্ষে গোল করতে পারলে উদযাপনটা বুনো না হয়ে পারে? জার্সি খুলেই ‘নম্বর ১০’ দেখিয়ে উদযাপন করলেন। তাতে পেতে হলো লাল কার্ড। কিন্তু তারপরও হাসিমুখেই মাঠ…

আরও পড়ুন

বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যামেরুন

খেলা শেষ হওয়ার আগেই দর্শকরা গ্যালারি ছাড়তে শুরু করছিলেন। হঠাৎ ঘুমন্ত গ্যালারি জেগে উঠল। ইনজুরি সময়ে ক্যামেরুনের আবু বকর গোল করলেন। এই জয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের সৃষ্টি করেছে ডেভিস ইপাসের দল। পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করে এতটাই উত্তেজিত ছিলেন যে, উদযাপন করতে গিয়ে জার্সি খুলে ফেলেন। আগে একটি কার্ড থাকায়…

আরও পড়ুন

বাংলাদেশ থেকে সমর্থন পেয়ে আমরা গর্বিত: আর্জেন্টিনা কোচ

বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত আর্জেন্টিনা। কিন্তু যখন প্রসঙ্গটা আসে ফুটবল নিয়ে, তখন দেশের বিশাল একটি অংশের সমর্থন থাকে এই লাতিন দলটির দিকেই। আর এই উন্মাদনার কথা পৌঁছে গেছে ম্যারাডোনা-মেসিদের দেশেও। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের ভক্তদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বের শুরুতেই সৌদি আরবের বিপক্ষে হেরে…

আরও পড়ুন

বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার কোচ

সেই দিয়েগো ম্যারাডোনার যুগ থেকেই বাংলাদেশের মানুষের প্রিয় দল আর্জেন্টিনা। লিওনেল মেসির কারণে আলবিসেস্তেদের সমর্থন আরও বেড়েছে এ দেশে। কাতার বিশ্বকাপে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতির খবর বিশ্বে সাড়া ফেলেছে। এমনকি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও জেনে গেছেন, বাংলাদেশ নামে একটি দেশ আছে। যে দেশের ফুটবলপ্রেমীরা ম্যারাডোনা, মেসি ও আর্জেন্টিনাকে পাগলের মতো ভালোবাসে। আগামীকাল রাউন্ড অব সিক্সটিনে…

আরও পড়ুন

ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন: মেসি

কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডের মুখিমুখি হয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচ জিতলেই শেষ ষোলোতে পা রাখবে দলটি। তবে হেরে গেলে বিদায়। আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। এ ম্যাচে মাঠে নেমেই দারুণ এক রেকর্ড গড়লেন লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন…

আরও পড়ুন

আমাকে যারা চেনেন তারা জানেন আমি কাউকে অসম্মান করি না: মেসি

মেক্সিকোর বক্সার ক্যানেলো আলভারেজ লিওনেল মেসির বিরুদ্ধে তার দেশের জার্সি ও পতাকা অবমাননার অভিযোগ এনেছিলেন। তার দাবি, বিজয় উল্লাস করতে গিয়ে মেসি মেক্সিকোর জার্সি ও পতাকাকে অবমাননা করেছেন, ‘পায়ের টোকায়।’ সে নিয়ে বেশ জলঘোলাও হয়েছে। গতরাতে পোল্যান্ডের কাছে ম্যাচ জয়ের পর জার্সি অবমাননার বিষয়ে লিওনেল মেসিকেও সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আর সেই প্রশ্নের উত্তরে…

আরও পড়ুন