পরীমনিকে অবিলম্বে মুক্তি দিতে হবে
নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি-সহ গ্রেফতারকৃত সকল নারীদের অবিলম্বে মুক্তির দাবিতে সমাবেশ করেছে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরাম। সোমবার (১৬ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসাইন। বক্তব্য রাখেন ফোরামের সহ সভাপতি কৃষক নেতা বদরুল আলম, খেতমজুর নেতা জাকির হোসেন রাজু, নারী…
