নজর২৪ ডেস্ক- মাদক মামলায় রিমান্ডে থাকা চিত্রনায়িকা পরীমণি বলেছেন, ডিবি কর্মকর্তা সাকলায়েনকে পছন্দ করেন তিনি। সাকলাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। সুযোগ পেলে সাকলায়েনের সঙ্গে দেখা করতে চান তিনি।’
একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে জাতীয় দৈনিক সমকালকে।
পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, পরীমণিকে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন তার সরকারি বাসায় ১৮ ঘণ্টা অবস্থান করার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি কাজ করেছে। সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।
আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান ও গ্রেপ্তার নিয়ে তুমুল আলোচনার মধ্যেই তাঁর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ ওঠার পর গোলাম সাকলায়েনকে গত শনিবার ডিবি থেকে সরিয়ে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করা হয়। এর আগে ডিবি’র সব ধরনের কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে রিমান্ডে থাকা পরীমণিকে ডিবির কর্মকর্তা সাকলায়েনের বিষয়েও জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।
আরও পড়ুন-
অবশেষে পরীমনিকে নিয়ে মুখ খুললেন ডিবি কর্মকর্তা সাকলায়েন
পরীমনিকে ‘গাড়ি উপহার’: মুখ খুললেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
জানা যায়, মঙ্গলবার পরীমণির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং মডেল মরিয়ম আক্তার মৌকে আদালতে হাজির করা হবে। তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে চারদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষ হওয়ায় তাদের আদালতে নেওয়া হবে।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, তাদের চারদিনের রিমান্ড শেষ হওয়ায় মঙ্গলবার আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
অন্য সংবাদ পড়ুন-
‘শিক্ষা’ পেয়েছেন পরীমনির গাড়িচালক, নায়ক-নায়িকার গাড়ি না চালানোর ঘোষণা
নজর২৪ ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির গাড়িচালক ছিলেন নাজির হোসেন। থাকেন রাজধানীর করাইলে। দুই মাস আগে নাজির হোসেন পরীমনির গাড়িচালক হিসেবে নিয়োগ পান। পরীমনির টয়োটা হ্যারিয়ার (ঢাকা মেট্রো ঘ-১৫-৯৬৫৩) চালাতেন তিনি।
নাজিরের বেতন ১৮ হাজার টাকা হলেও তিনি পেতেন ১৫ হাজার টাকা। বেতনের বাকি তিন হাজার টাকা মেরে দিতেন পরীমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু। এমনকি ঈদের বোনাস হিসেবে পরীমনি তাকে পাঁচ হাজার টাকা দিলেও দীপু সেখান থেকেও আত্মসাৎ করেন।
আরও পড়ুন-
সিআইডির জিজ্ঞাসাবাদ: অনেকের নাম ফাঁস করে দিয়েছেন পরীমনি
পরীমনির পৃষ্ঠপোষকদের বেঁধে নিয়ে যাচ্ছে না কেন পুলিশ: কাজী হায়াৎ
পরীমনির কাছ থেকে টাকা নিয়ে গাড়িচালককে নিজ হাতে বেতন দিতেন দীপু। টাকার বিষয়ে সরাসরি পরীমনির সঙ্গে কথা বললে নাজিরের চাকরি খাওয়ার হুমকি দেন দীপু। চাকরি হারানোর ভয়ে নাজির সরাসরি পরীমনিকে কিছু বলতেও পারতেন না।
গত বুধবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বনানীর বাসায় অভিযান চালিয়ে আলোচিত নায়িকা পরীমনি ও তার কথিত মামা মো. আশরাফুল ইসলাম দীপুকে গ্রেফতার করেন র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। পরদিন বনানী থানায় পরীমনি ও দীপুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব। নাজিরের বেতন ১৮ হাজার টাকা হলেও এতদিন জানতেন না তিনি। তবে আটকের পর তিনি জানতে পারেন তার বেতন ছিল ১৮ হাজার।
সম্প্রতি এক অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদকের সঙ্গে পরীমনির বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তার গাড়িচালক নাজির হোসেনের সঙ্গে।
নাজির হোসেন বলেন, ‘গুলশানের অল ক্লাবে ছিল ডিউটির প্রথম রাত। এর পরদিন রাতে ডিউটি ছিল বোট ক্লাবে। আমার সামনে অনেক কিছুই পরীমনি ম্যাডাম করেছেন যা আমি দেখেছি। দুই মাস আগে পরীমনির আগের গাড়িচালক বিদেশ চলে যাওয়ার কারণে আমি নিয়োগ পাই।
ভেবেছিলাম নায়িকার গাড়ি চালাবো। এটা কয়জনের ভাগ্যে জোটে। বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বেশিই ভেবেছিলাম। কিন্তু ১৫ হাজার টাকা বেতন পেলেও মনে কষ্ট ছিল না। টাকার কথা না ভেবে নায়িকার গাড়ি চালাচ্ছি এটাই অনেক বড় কিছু মনে করতাম।’
তিনি বলেন, ‘প্রথম মাসে বেতন পেয়েছিলাম ১৫ হাজার টাকা। এরপর ঈদের আগে দুই হাজার টাকা বোনাস দেন দীপু। ঈদে যদি মাত্র দুই হাজার টাকা বোনাস দেয় তাহলে পরিবার নিয়ে ঈদ করব কীভাবে? এ কারণে দীপুর কাছে জিজ্ঞেস করেছিলাম, ‘এত কম বোনাস কেন স্যার? জবাবে দীপু বলেছিলেন, বেশি কথা বইলো না, বেতন-বোনাসের কথা পরীমনির কাছে বললে তোমার চাকরি থাকবে না। এরপর থেকেই সন্দেহ হয় দীপুর বিষয়ে।’ এ ছাড়াও এক মাসের বেতন এখনো পাননি বলে জানান তিনি।
তিনি বলেন, ‘করোনার সময় এমনিতেই অনেক চালকের চাকরি নেই। তাই চাকরি হারানোর ভয়ে পরীমনির কাছে বেতন-বোনাসের কোনোকিছুই জিজ্ঞাসা করি না। এ ছাড়াও দীপু আশ্বাস দিয়ে বলেছিলেন, আগামী ৬ মাস ১৫ হাজার করে দেবেন পরীমনি, ৬ মাস পর বেতন বাড়ানো হবে।’
পরীমনি জামিনের পর তার গাড়ি পুনরায় চালাবেন কিনা- জানতে চাইলে চালক নাজির জানিয়ে দিলেন এই ঘটনায় তিনি শিক্ষা নিয়েছেন। শুধু পরীমনিই নয়, আর কোনো নায়ক-নায়িকার গাড়িই না চালানোর ঘোষণা দেন তিনি।
নাজির বলেন, ‘পরীমনির গাড়ি আর চালাবো না। শুধু পরীমনিই নয়, আর কোনো নায়ক-নায়িকার গাড়িই চালাবো না। বেতন কম পাই তাতে সমস্যা নেই, কিন্তু সম্মান ও ঝামেলামুক্তভাবে চাকরি করতে চাই।’
