Home রাজধানী অবশেষে জানা গেল পরীমনির সেই আধা ঘন্টার রহস্য !

অবশেষে জানা গেল পরীমনির সেই আধা ঘন্টার রহস্য !

0
176

নজর২৪, ঢাকা- মাদক মামলায় গ্রেপ্তার ঢালিউড অভিনেত্রী পরীমনিকে নিয়ে বের হচ্ছে একের পর এক তথ্য। এবার ‘জানা গেল’ নায়িকা কেন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের দিনে বাসার দরজা খুলতে আধা ঘণ্টা দেরি করেছিলেন।

 

শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে মামলার শুনানি শেষে পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে বেলা পৌনে ১২টার দিকে পরীকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে হাজির করা হয়।

 

জামিন আবেদনের শুনানিতে আবেদনের বিরোধিতা করেন পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি বলেন, পরীমনির বাসার যে খালি বোতল পাওয়া গেছে সেগুলোতে মদ ছিল। তার বাসায় যেদিন অভিযান চালানো হয়, সেদিন অভিনেত্রী আধাঘণ্টা পর্যন্ত দরজা না খুলে বোতল থেকে মদ ফেলে দিয়ে বোতল খালি করেন।

 

শুনানিতে আবদুল্লাহ আবু বলেন, নায়িকা তো আরও আছে, তাদের বাসায় তো মদ পাওয়া যায়নি। তাদের তো পুলিশ ধরেনি। তাকে কেন গ্রেফতার করা হয়েছে? তার বাসায় মদ ছিল, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যখন গ্রেফতার করতে যায় তখন তিনি আধা ঘণ্টা পর্যন্ত দরজা খোলেননি। এ সময় তার বাসায় থাকা মদের বোতল থেকে মদ ফেলে দিয়ে বোতল খালি করেন। বাসার যে খালি বোতল আছে সেগুলোতে মদ ছিল।

 

জামিন আবেদনের বিরোধিতা করে তিনি আরও বলেন, পরীমণিকে শিল্পী সমিতি থেকে সাসপেন্ড করা হয়েছে। আমি এত গভীরে যেতে চাই না। চিত্রনায়িকা ও সাধারণ মানুষ আইনের চোখে সকলেই সমান। তার বাসায় মদ পাওয়া গেছে। আমরা চাই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হোক।

 

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর দুই দিনের রিমান্ড শেষে পরীমণিকে আদালতে হাজির করা হয়। পরীমণির পক্ষে তার জামিনের আবেদন করা হয়, অন্যদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

 

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেল ৪ টার দিকে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়। এই ঘটনায় র‌্যাব তাদের বিরুদ্ধে বনানী থানায় পৃথক ৩টি মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here