মির্জাপুরে অবৈধ দুটি বাংলা ড্রেজার ধ্বংস
মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী বিলে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বাংলা ড্রেজারসহ ১৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেস্ট মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী বিলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।…
