Home দেশের খবর ঢাকা আশুলিয়া থানার সামনের মহাসড়কে মাইক্রোবাসে আগুন

আশুলিয়া থানার সামনের মহাসড়কে মাইক্রোবাসে আগুন

0
92

আশুলিয়া প্রতিনিধি: নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানার সামনে একটি নোয়া গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

রবিবার দুপুর ১২ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানার সামনে হঠাৎ ওই গাড়িতে আগুন ধরে যায়।

 

চালক উজ্জল জানান, ডাচ বাংলা ব্যাংক লিঃ বাইপাইল শাখা থেকে টাকা উত্তোলন করে নোয়া গাড়ী নং ( ঢাকা মেট্রো চ ১৩-৯৫১৮) নিয়ে অন্যান্য এজেন্টে টাকা দিতে যাচ্ছিল। ব্যাংক থেকে বের হয়েই আশুলিয়া থানার সামনে মহাসড়কে টার্নিং নেয়ার সময় হঠাৎ গাড়ীর সামনের অংশে আগুন ধরে যায়। পরে তিনি এবং তার সাথে থাকা অন্যজন দ্রুত গাড়ী থেকে নেমে পড়েন। মুহুর্তের মধ্যেই পুরো গাড়ীতে আগুন ধরে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

মূলত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মাইক্রোবাসটির কাছে থাকা হানিফ পরিবহনের একটি বাসের কিছু অংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here