Home দেশের খবর ঢাকা মির্জাপুরে আল-হেরা মডেল স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতা

মির্জাপুরে আল-হেরা মডেল স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
4

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আল-হেরা মডেল স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার দেওহাটা এলাকায় অবস্থিত স্কুল মাঠে দুপুরে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী।

আল-হেরা মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজ সাজু, দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য শফিকুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সুসীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন খেলায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দরা।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here