মির্জাপুরে ডিবির অভিযানে ১২০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে ১২০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ )। গত শনিবার রাতে মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে তাদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

 

গ্রেপ্তারকতরা হলেন, কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার মেকুবের আলগা গ্রামের সমের আলী এবং একই জেলার রৌমাড়ি উপজেলার বেড়ামারা গ্রামের জায়েদুল ইসলাম।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশ (দক্ষিণ) পরিদর্শক শ্যামল কুমার দত্তের নির্দেশে উপ-পরিদর্শক উবায়দুর রহমান ও উপ-পরিদর্শক কমল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে হাটুভাঙ্গা এলাকা থেকে ইয়াবা সরবরাহ করার সময় তাদের গ্রেপ্তার করে। তারা উত্তরাঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে মির্জাপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

 

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান করে বলেন, শনিবার রাতে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃতদের মির্জাপুর থানায় হস্তান্তর করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *