আমি বাংলাদেশের মেয়ে, বাংলা আমার পুরো সত্তা জুড়ে: মিথিলা
আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের আরো বহু মানুষের মতোই এই দিনটি সত্তা জুড়ে আছে অভিনেত্রী মিথিলারও। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধা জানিয়ে হিন্দুস্থান টাইমস বাংলা কে দেওয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী, লেখিকা এবং সঙ্গীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা জানান, ২১ ফেব্রুয়ারি আমার নিজের ভাষার দিন, বাংলা ভাষার দিন।…
