Home আলোচিত সিনেমা হল বাঁচাতে আমাদের আর কোনো উপায় নেই: রিয়াজ

সিনেমা হল বাঁচাতে আমাদের আর কোনো উপায় নেই: রিয়াজ

0
296

শর্তসাপেক্ষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। এমনটি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য চিত্রনায়ক রিয়াজ। দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছেন চলচ্চিত্রের ১৯টি সংগঠন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতাদের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় হিন্দি সিনেমা মুক্তি ও চলচ্চিত্রের উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবনার একটি খসরা প্রদান করেন। এই প্রস্তাবনার মধ্যে শর্তসাপেক্ষে হিন্দি সিনেমার মুক্তির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

আমরা চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতারা প্রস্তাবনা দিয়েছি। সেখানে শর্তসাপেক্ষে হিন্দি সিনেমার মুক্তির কথাও বলা হয়েছে। মাননীয় মন্ত্রীও বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন। তবে পাঠান কবে বাংলাদেশে মুক্তি পাবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি। শর্তসাপেক্ষে সেন্সর বোর্ড থেকে অনুমতি পাওয়ার পরেই তা জানা যাবে।

হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে প্রথমে আমরা শিল্পী সমিতির বিপক্ষে ছিলাম। কিন্তু আমাদের সিনেমা হল বাঁচাতে আর কোনো উপায় নেই। তাই আমরা চাই শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া হোক।

এমনটি জানিয়ে রিয়াজ বলেন, আমরা মন্ত্রী বরাবর চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতারা প্রস্তাবনা দিয়েছি। সেখানে শর্তসাপেক্ষে হিন্দি সিনেমার মুক্তির কথাও বলা হয়েছে। মন্ত্রীও বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন।

‘পাঠান’ কবে বাংলাদেশে মুক্তি পাবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি। শর্তসাপেক্ষে সেন্সর বোর্ড থেকে অনুমতি পাওয়ার পরেই তা জানা যাবে।

রিয়াজ আরো বলেন, হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে প্রথমে আমরা শিল্পী সমিতির বিপক্ষে ছিলাম। কিন্তু আমাদের সিনেমা হল বাঁচাতে আর কোনো উপায় নেই। তাই আমরা চাই শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া হোক।

অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রী ছাড়াও আরো উপস্থিত ছিলেন কাজী হায়াৎ, খোরশেদ আলম খসরু, নিপুণ আক্তার, মোহাম্মদ হোসেন, মিয়া আলাউদ্দিন, রিয়াজসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here