Home আলোচিত সমুদ্র সৈকতের রোমান্টিক ছবি দিয়ে যা বললেন পূজা চেরি

সমুদ্র সৈকতের রোমান্টিক ছবি দিয়ে যা বললেন পূজা চেরি

0
302

অভিনয়ের পাশাপাশি ঘুরতে ভালোবাসেন চিত্রনায়িকা পূজা চেরি। বিভিন্ন সময় এ কথা অকপটেই স্বীকার করেছেন তিনি। এ কারণে বিদেশে শুটিংয়ে ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে থাকেন এই চিত্রনায়িকা।

আর শুটিংয়ে ফাঁকে তিনি ঘুরে বেড়ান ঐতিহাসিক ও মনোরম নানা লোকেশনে। যার কিছুটা হলেও প্রমাণ মেলে পূজা চেরির ফেসবুকে।

তারই ধারাবাহিকতায় এবার পূজাকে পাওয়া গেল সমুদ্র সৈকতে। সাগর আর আকাশের রঙয়ে (নীল) মিশে গেলেন তিনি।

রোববার (২০ ফেব্রুয়ারি) পূজা তার ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে এই শিল্পীকে দেখা যায়, মনের আনন্দে সাগরপানে চেয়ে আছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন- ‘আমার সকল নজর ভালোর দিকে।’ কথাগুলো কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা জানা যায়নি। তবে তার কথায় স্পষ্ট, ভালোর সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, পূজার চেরির প্রকাশিত ছবিগুলো কোথায় ও কবে তোলা তা নিশ্চিত করেননি এই শিল্পী। তবে ধারণা করা হচ্ছে, গত বছরের শেষ দিকে একটি ওয়েব ফিল্মের কাজে ব্যাংককে গিয়েছিলেন তিনি। ছবিগুলো হয়তো সেসময়ের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here