Home আলোচিত ভালোবাসা দিবসে পারিনি, তবে ঈদে পুষিয়ে নিতে পারব: সাবিলা নূর

ভালোবাসা দিবসে পারিনি, তবে ঈদে পুষিয়ে নিতে পারব: সাবিলা নূর

0
165

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর মনোযোগ দিয়েছেন ওটিটিতে। ইতোমধ্যে ‘মারকিউলিস’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছে তিনি। এটি নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন।

একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিল্মটি। আর আট পর্বের এই সিরিজটির জন্য অনেক শ্রম দিয়েছেন সাবিলা।

এ প্রসঙ্গে সাবিলা বলেন, মারকিউলিসের শুটিং শুরু করেছি ডিসেম্বরে। তবে প্রস্তুতি নিতে হয়েছে অক্টোবর থেকে। আমার চরিত্রের নাম জয়িতা। একেবারেই ভিন্ন এক লুকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমি। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সেল করেছি। এরপর শুটিং করেছি।

তিনি বলেন, শুধু আমি নই, ইউনিটের সবাই অনেক কষ্ট করেছেন। দর্শকের ভালো লাগলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। সিরিজটি দেখার জন্য এবং দর্শক প্রতিক্রিয়ার জন্য আমি নিজেও অধীর অপেক্ষায় আছি।

ইচ্ছা থাকলেও মারকিউলিসের জন্য ভালোবাসা দিবসের কোনো নাটকে কাজ করতে পারেননি সাবিলা। এ নিয়ে কিছুটা মন খারাপ তাঁর।

তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ভালোবাসা দিবসের নাটকে কাজ করেছি। এবার পারলাম না। আসলে মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। আমিও চাইছিলাম বড় পরিসরের এই কাজটাতে যেন কোনো কমতি না থাকে। তাই সব মনোযোগ ছিল মারকিউলিসকে ঘিরে। তবে প্রতিবছর ভালোবাসা দিবসের নাটক দেখার পর দর্শক যে ভালোবাসা জানাত, সেটি খুব মিস করেছি। আশা করছি ঈদে সেটা পুষিয়ে নিতে পারব।’

এ ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রওনক হাসান, আফিয়া তাবাসসুম বর্ণসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here