Home আলোচিত এত ক্যামেরার সামনে এসব বলা যায়?: ভাবনা

এত ক্যামেরার সামনে এসব বলা যায়?: ভাবনা

0
191

জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মধ্যে পরিচয় ঘটে ২০১৩ সালে ‘নয়টার সংবাদ’ নাটকের মাধ্যমে। এরপর দুজনের মধ্যে সম্পর্ক মধুর হয়। তাদের সম্পর্কের খবর মিডিয়ার সবারই জানা।

বিষয়টি নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন তারা। এবার অনিমেষ আইচ ‘এক বোতল অন্ধকার’ নামে বই প্রকাশ করেন। এই বইটি উৎসর্গ করেন ভাবনাকে।

ভাবনাকে উৎসর্গ করে অনিমেষ লিখেছেন: ‘এই নদীর জল/তোমার চোখের মত ম্লান বেতফল; সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি; এই নদী তুমি। প্রিয় আশনা হাবিব ভাবনাকে।’

সম্প্রতি এক অনুষ্ঠানে ভাবনাকে প্রশ্ন করা হয়- অনিমেষ আইচ প্রথমবার আপনাকে বই উৎসর্গ করেছেন। বিষয়টি আপনার কেমন লাগছে? মজার ছলে এই অভিনেত্রী উত্তর দেন- এত ক্যামেরার সামনে এসব বলা যায়? দুষ্ট!

পুনরায় প্রশ্ন- এত লোক থাকতে অনিমেষদা কেন আপনাকে বই উৎসর্গ করলো? উত্তরে ভাবনা বলেন, ‘অবশ্যই ভালো লাগে। কেউ যদি বই উৎসর্গ করে তখন ভালো লাগে। আমি কিন্তু অনিমেষ আইচকে অনেক আগেই বই উৎসর্গ করেছি। লেখালেখি করতে আমার ভালো লাগছে। আসলে যত সময় যাচ্ছে আমার মনে হচ্ছে আমি কবিতার মানুষ। লিখতেও ভালো লাগে আবার পড়তেও ভালো লাগে।’

এবারের অমর একুশে বই মেলায় ভাবনার ‘ডানপন্থি কবিতা’ নামে বই প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ডানপন্থি কবিতা নিয়ে কোন ডাবল মিনিং করা চেষ্টার করিয়েন না। এটা আমার ডান হাত দিয়ে লেখাতো আর এটা ডান দিক থেকে উল্টে পড়তে হয়। আমি আসলে একটু ইউনিক করার চেষ্টা করেছি। আর কবিতাগুলো পড়লে পাঠক বুঝতে পারবেন। আমি আসলে অত কিছু ভেবে নাম রাখিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here