জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ধারণা ভুল করে দিলেন স্বামী মোস্তফা সরয়ার ফারুকী। তিশা মনে করেন ফারুকী কখনোই সারপ্রাইজ দিতে পারেন না, সে ধারণা এবার চূর্ণ হলো।
আজ ২০ ফেব্রুয়ারি তিশার জন্মদিন। জীবনের বিশেষ দিনে সারপ্রাইজ দিয়ে রীতিমতো চমকে দিলেন ‘শনিবার বিকেল’র এই নির্মাতা।
প্রতি বছর তিশার জন্মদিনে রাত ১২টা বাজার আগে কেক, ফুল ও উপহার নিয়ে আসেন তিশার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার তিশার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করেন ফারুকী।
আরও পড়ুন-
ইলহাম আমাকে সারপ্রাইজ করে দিচ্ছে: তিশা
ঘরোয়াভাবে মেয়ের জন্মদিন পালন করলেন তিশা
সামাজিকযোগাযোগ মাধ্যমে তিশার জন্মদিন উদযাপনের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে ফারুকী লিখেছেন, তিশা সবসময় বলে আমি নাকি ওকে সারপ্রাইজ দিতে পারি না। কথা যে খুব একটা ভুল তাও না! তবে আজকে আমি ওর জন্মদিনে সারপ্রাইজ দিতে পারছি।
তিনি আরও লিখেছেন, হ্যাপি বার্থডে, তিশা। এই অধম এবং ইলহাম তোমাকে অনেক ভালোবাসি! লাভ ইউ। ইলহাম বড় হয়ে এই ছবিগুলাতে আমাদের এইসব দিনরাত খুঁজে পাবে, ভাবতেই মন ঝলমল করে উঠতেছে।
