গুলশানের স্পা সেন্টারে ‘অনৈতিক কার্যকলাপ’, নারীসহ গ্রেপ্তার ২৫

ঢাকা: রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে গুলশান থানা পুলিশ। এসময় ২৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৯ জনই নারী। বাকি ছয়জন পুরুষ। রোববার (৯ অক্টোবর) রাতে গুলশান-১ ও ২ নম্বর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ বলছে, স্পা সেন্টারের আড়ালে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্পা সেন্টারগুলোতে অভিযান…

আরও পড়ুন

ডাস্টবিনে মিলল সাড়ে ৩ কোটি টাকার সোনা, পাওয়া যায়নি মালিক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিমানবন্দরের ১২ নম্বর বে এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে এর বাহক পাওয়া যায়নি। পরিত্যক্ত অবস্থায় এগুলো ডাস্টবিনে পাওয়া যায়। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে একটি স্কচটেপ…

আরও পড়ুন

ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে প্রাণ গেল জবি শিক্ষার্থীর

রাজধানীর ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম জিনিয়া জয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার তার বন্ধু ওয়াশিম কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৩শে সেপ্টেম্বর ধানমন্ডির ১ নম্বর রোডে রিকশা থেকে নামতে গিয়ে শাড়িতে বেঁধে পড়ে গুরুতর আহত হন। এসময় তাকে ধানমন্ডি…

আরও পড়ুন

ইডেন কলেজে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, ১৬ নেত্রীকে স্থায়ী বহিষ্কার

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ…

আরও পড়ুন

ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তো ফোনই ধরে না: জান্নাতুল

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ফের উত্তপ্ত হয়ে ওঠেছে ইডেন মহিলা কলেজ। এবার ইডেন ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এরপরেই শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে ইডেন ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রলীগ নেত্রী জান্নাতুলের অভিযোগ, ছাত্রলীগের ওপরমহলে বিষয়গুলো জানানোর পরও কোনো সুরাহা হয়নি। তাছাড়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তো ফোনই…

আরও পড়ুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ১৭ বছর বয়সী আলী হোসেন তেজগাঁও বিজ্ঞান হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। সে তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো। তাদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার কৃষ্ণপুরে। তার…

আরও পড়ুন

দ্রুত বড়লোক হতে ৫০০ বাইক চুরি, অবশেষে ধরা

রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে অভিনব উপায়ে নকল চাবি দিয়ে মোটরসাইকেল চুরি করতো একটি চক্র। এরপর কেরানীগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সেসব মোটরসাইকেল অল্প দামে বিক্রি করা হতো। তবে বিক্রির সময় বলা হতো এগুলো ভারতীয় সীমান্ত থেকে আনা হয়েছে, ফলে কম দাম পড়ছে। চক্রটি আড়াই লাখ টাকার মোটরসাইকেল বিক্রি করতো ৪০ থেকে ৮০…

আরও পড়ুন

লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পেশাগত দায়িত্ব পালনকালে লালমনিরহাটে ৪ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকাস্থ লালমনিরহাট সাংবাদিক ফোরাম (এলজেএফডি)। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ লালমনিরহাট সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মণের সঞ্চালনা ও সভাপতি শামসুল হক বসুনিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ…

আরও পড়ুন

চকবাজারের পোড়া ভবন থেকে ৬ মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে ৬ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস পরিদর্শক মো. আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আমার আগুন নিয়ন্ত্রণ করেছি। এখন তল্লাশি কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে আমরা ছয়টি মরদেহ দেখতে পেয়েছি। উদ্ধারকাজ শেষে আমরা নিশ্চিত করতে পারব কতজন মারা গেছেন।’ তবে মৃত্যুর সংখ্যা আরও…

আরও পড়ুন

চকবাজারে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। সোমবার দুপুর ১২টার দিকে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়। পরে যোগ দেয় আরও চারটি ইউনিটি। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে।…

আরও পড়ুন