চকবাজারে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।

সোমবার দুপুর ১২টার দিকে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়। পরে যোগ দেয় আরও চারটি ইউনিটি।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *