সড়ক দুর্ঘটনায় ‘শিশুবক্তা’ মাওলানা আবু রায়হান নিহত
সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে শিশু বক্তা হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী নিহত হয়েছে। রোববার (১৮ জুন) দিনগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলযোগে সাদুল্লাপুর…
