Home প্রধান খবর টিজারে শাকিব খানকে দেখে মুগ্ধ অপু বিশ্বাস

টিজারে শাকিব খানকে দেখে মুগ্ধ অপু বিশ্বাস

0
116

চেনা ছক হলেও স্টাইলিশ রূপে প্রিয়তমা সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছেন শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস, মুখে কাপড়, পরনে টি-শার্টের সঙ্গে জিনস জ্যাকেট। ধীর পায়ে এগিয়ে যেতে দেখা যায় শাকিবকে। শেষাংশে একটি চাকু ছুড়ে মেরেছেন আক্রমণের ভঙ্গিতে।

শনিবার প্রকাশিত ওই টিজারে শাকিব খানকে দেখে মুগ্ধ তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে। ৮৯ লাখ অনুসারীর নিজের ফেসবুক ওয়ালে শাকিব খানের ফার্স্ট লুক শেয়ার করে শুভকামনাও জানাতে ভোলেননি তিনি। ফার্স্ট লুক শেয়ার করে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, বেস্ট অব লাক।

এদিকে অপুর শেয়ার করা সেই পোস্টের কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট এসেছে। অপুর শাকিবের সিনেমা প্রচারের বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও কেউ কেউ এ ঘটনায় অবাক হয়েছেন।

বিষয়টি নিয়ে অপু বললেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ভালোবাসি। এই চলচ্চিত্রকে আমার মনে করি। সব ভালো চলচ্চিত্রের প্রতি আমার শুভকামনা সব সময় থাকবে। এর ব্যতিক্রম আমি নই।

অপু আরও বলেন, ‘দর্শক হিসেবে বলতে গেলে বলতে হয়, শাকিব খান বরাবরই নতুনত্বের জন্ম দেন। প্রতিনিয়ত নিজেকে ভাঙতে পারে। নতুনভাবে উপস্থাপন করতে পারে। আব্রাহাম তো তার বাবার ফার্স্ট লুক দেখে বেস্ট উইশেস জানিয়েছে। বাকিটা সে একটা ভিডিওতে বলেছে, কী বলেছে, তা জানতে অপেক্ষা করতে হবে।’

উল্লেখ্য, ‘প্রিয়তমা’য় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।

শাকিব খান-ইধিকা পাল ছাড়া এতে আরও অভিনয় করছেন, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here