রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) থেকে: মীরসরাইয়ের মস্তাননগর বিশ্বরোড় এলাকায় মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া তিশা প্লাটিনাম বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম (৬৫) নিহত হয়েছেন।
বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মস্তানগর বিশ্বরোড় এলাকায় তিশা প্লাটিনাম নামক বাসের ধাক্কায় দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
নিহত বীর মুক্তিযোদ্ধা মুমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, উপজেলার সোনাপাহাড় মস্তাননগর বাইপাস এলাকায় বেপরোয়া ‘তিশা প্লাটিনাম’ বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মুমিনুল ইসলাম নিহত হয়েছেন। আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। ঘাতক বাস এবং চালক পুলিশ হেফাজতে রয়েছে।
