এবার আসছে ঘূর্ণিঝড় ‘করিম’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আসানি’র সংকেতের মাঝেই আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তারা জানাচ্ছেন, ভারত মহাসাগরে ‘করিম’ নামে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। সপ্তাহ শেষেই তৈরি হতে পারে এই নতুন ঘূর্ণিঝড়,যা ভারত মহাসাগরের উপকূলে হানা দিতে পারে।

ইন্ডিয়া টাইমসসহ ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, করিম নামে এই নতুন ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হয়ে আসবে, সে তথ্য এখনও দিতে পারেনি দেশটির আবহাওয়া অধিদপ্তর। তবে ওই ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া প্রতিকূল হতে পারে শিগগির।

‘অশনি’-প্রভাবে ভারতের উপকূলে যখন প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে, ঠিক তখনই ‘করিম’র কথা জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার আর্থ অবজারভেটরি। ‘করিম’কে প্রথম শ্রেণির হ্যারিকেন ঝড় বলে ব্যাখ্যা করেছে তারা।

যদিও ‘করিম’ এখনও ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে আছে। নাসার ব্যাখ্যা অনুযায়ী ‘অশনি’ যেখানে নিরক্ষরেখার উত্তরে রয়েছে, সেখানে ‘করিম’কে দেখা গিয়েছে নিরক্ষরেখার দক্ষিণে। তবে ছবি দেখে অনুমান শক্তির দিক থেকে ‘অশনি’র থেকে কিছুটা বেশি শক্তিশালী এই দ্বিতীয় ঘূর্ণিঝড়টি।

‘করিম’ ভারত মহাসাগর থেকে ‘অশনি’র অনুবর্তী হয়ে বঙ্গোপসাগরে বা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে কি না সে ব্যাপারে কিছু বলেনি নাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *