মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া পঞ্চানন্দ এলাকায় বিষখালী নদীর চর থেকে মনির হোসেন (২২) নামের এক যুবক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নি’হত যুবক মনির হোসেন ওই এলাকার দিনমজুর শাহ আলম জোমাদ্দারের ছেলে।
ঘটনার খবর পেয়ে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিমা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও স্বজনরা জানায়, রোববার রাত নয়টার দিকে লোকজনের মাধ্যমে খবর পেয়ে কচুয়ার পঞ্চানন্দর বিষখালীর নদীর চরের একটি গাছের নীচে (উপর করা) অচেতন অবস্থায় পরে থাকা মনিরকে দেখতে পায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে(আমুয়া) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
তবে অপর একটি সুত্র জানিয়েছে, পরকিয়ার জের ধরে যুবককে হ’ত্যা করে মরদেহ নদীর চরে ফেলে রাখা হয়েছে। পুলিশ এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলেও জানা যায়।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘটনের চেষ্টা চলছে।
