সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর নগরীর আলম নগর রবার্টসনগঞ্জ এলাকা থেকে ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে পাচারকালে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তিন আসা’মিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান মৃধা এ রায় দেন। সেই সাথে ওএমএস ডিলার মমিনের বি’রুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান মৃধা জানান, সরকারি খাদ্য গুদাম থেকে খোলা বাজারে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রি করার জন্য পাচারকালে নগরীর আলমনগর রবার্টসনগঞ্জ এলাকায় ৪৯ বস্তা চাল আটক করে এলাকাবাসী।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন আ’সামি আসলাম, আশফাক ও ইসলাম বাবুকে দোষী সাব্যস্ত করে ৫৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারা’দন্ডের আদেশ দেন। এ ছাড়া ডিলার মমিন উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মা’মলা দায়ের করার আদেশ দেন।
