আমার অভিশাপে দিঠি অভিনয় করতে পারেনি: শাহরিয়ার নাজিম জয়

১৯৯৩ সালে ‘উল্কা’ সিনেমায় প্লেব্যাকের মধ্য দিয়ে গানের ভুবনে পথচলা শুরু উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক, পরিচালক, সুরকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা কণ্ঠশিল্পী দিঠি আনোয়ারের। সম্প্রতি সেই দিঠি আনোয়ারের সঙ্গে নিজের শৈশবের একটি স্মৃতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন দেশের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আলাপচারিতার এক পর্যায়ে জয় জানান, তার অভিশাপেই মামাতো বোন গায়িকা…

আরও পড়ুন

কলকাতার জনপ্রিয় নায়িকারা কে কতদূর পড়াশোনা করেছেন

ঢালিউডের মতই বাংলা ভাষার আরেক ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউড। যেখানে কাজ করেন বহু সুন্দরী অভিনেত্রী। যারা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ সুপরিচিতি ও জনপ্রিয়। এসব অভিনেত্রীদের মধ্যে রয়েছেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, পাওলি দাম, শুভশ্রী গাঙ্গুলী, রুক্মিণী মিত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু নাম। এসব নায়িকাদের অভিনয় কারিশমা সম্পর্কে তো দুই বাংলার…

আরও পড়ুন

নিপুণের প্রস্তাব ফিরিয়ে দিলেন ফেরদৌস, বললেন ‘আমার আগ্রহ নেই’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস এখন ঢাকা-১০ আসনের এমপি। সদ্য নির্বাচিত এই এমপিকে নিয়ে ইতিমধ্যেই কথা রটেছে, আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে লড়বেন তিনি। বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে ফেরদৌস- এমন কথার ইঙ্গিত দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারও। তবে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হওয়ার গুঞ্জন উড়িয়ে…

আরও পড়ুন

এবার তৌসিফ-পায়েলের হানিমুনের গল্প!

মাস দশেক আগেই মুক্তি পেয়েছিল তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির বিশেষ নাটক ‘বউ বোঝে না’। সিএমভি’র ব্যানারে মাসরিকুল আলমের এই নাটকটি এরমধ্যে প্রায় দুই কোটি ভিউ পেয়েছে শুধুমাত্র ইউটিউবের একটি চ্যানেলে। সোহাইল রহমানের চিত্রনাট্যে যেখানে দেখা গেছে, দু’জন মানুষের বিয়ের গল্প আর একটি আজব স্বপ্ন। এর দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে…

আরও পড়ুন

প্রেমিক হাসান আজাদকেই বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা বিয়ে করেছেন। এর আগে গত বছরের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন। এবার কথা অনুযায়ী শুভ কাজটি সেরে নিলেন এ তারকা। বুধবার (২৪ জানুয়ারি) প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ে হয় তার। ওইদিন রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে সম্পন্ন হয় তাদের। দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বিয়ের…

আরও পড়ুন

ঈদে শাকিবের ‘রাজকুমার’র সঙ্গে মুক্তি পাবে ফেরদৌসের ‘আহারে জীবন’

একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মুক্তির মিছিলে রয়েছে তার ‘জ্যাম’, ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ সিনেমা। নতুন খবর হচ্ছে, ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। একই ঈদের মুক্তি পাবে শাকিব খানের ‘রাজকুমার’সহ বেশকিছু সিনেমা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রকাশ করা হয়েছে ‘আহারে জীবন’র ফার্স্টলুক পোস্টার। সেই সঙ্গে জানানো…

আরও পড়ুন

মা-বাবা জানতে চান, পছন্দের কেউ আছে কি না: সাফা কবির

মিডিয়ায় পা রাখেন ‘অল টাইম দৌড়ের উপর’ শিরোনামের টেলিফিল্ম দিয়ে। তারপর নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে সফল। শুধু টেলিফিল্মেই আটকে নেই, অভিনয় করেছেন ওয়েব কিংবা ওটিটি প্লাটফর্মেও। এতসব কাজ যিনি স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছেন, তিনি সাফা কবির। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনও ব্যাচেলর জীবনই পার করছেন।…

আরও পড়ুন

রাফীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে চাই না: তমা মির্জা

দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। প্রথমবারের মতো বাংলাদেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে জন্য ‘দুই বন্ধু’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তিনি। আর এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। ওয়েব সিরিজটি খুব শিগগির মুক্তি পাবে। বিষয়টি নিয়ে তমা মির্জা সংবাদমাধ্যমকে বলেন, পরিচালক হিসেবে অঞ্জন দত্ত অসাধারণ। শুটিং…

আরও পড়ুন

সুস্থ হয়ে উঠছে পরীমণির ছেলে, দ্রুত ফিরবেন দেশে

পরীমণিসহ পরিবারের ৫ সদস্য ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে দেশের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সবাই সুস্থ হলেও অবস্থার উন্নতি হয়নি পরীর ছেলে পুন্যর। তাই সময়ক্ষেপণ না করে ছেলেকে নিয়ে কলকাতার উদ্দেশে উড়ে যান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা। তবে সুখবর হলো- সুস্থ হয়ে উঠছে পরীর সন্তান রাজ্য। আজ মঙ্গলবার দুপুরের পর পরী মনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে…

আরও পড়ুন

এবার শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে সম্প্রতি পদত্যাগপত্র জমা দিয়েছেন সাইমন সাদিক। যা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা তুঙ্গে। এবার জানা গেল, সমিতির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের পদ থেকে সরে যাচ্ছেন চিত্রনায়ক জয় চৌধুরী। অল্প সময়ের মধ্যেই শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন এ নায়ক। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন…

আরও পড়ুন