বিএনপির মহাসমাবেশ: মাঠে থাকবে র্যাব-পুলিশের ২০ হাজার সদস্য
ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন থাকবে অতিরিক্ত ফোর্স। জানা গেছে, সেদিন মাঠে থাকবেন র্যাব-পুলিশের ১৫ থেকে ২০ হাজার সদস্য। এ ছাড়া প্রস্তুত থাকবে আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) ও জলকামানসহ প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, অতীতে রাজনৈতিক বড় সমাবেশ সামাল দেওয়ার…
