কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৪টি দোকান ভস্মিভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকান্ডে ৪টি দোকান ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার নাগরা বাসস্ট্যান্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দোকান মালিক…
