Home দেশের খবর ঢাকা ফরিদপুরে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ফরিদপুরে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

0
82

নজর২৪, ফরিদপুর: ফরিদপুরে রাজস্থান নামের একটি আবাসিক হোটেল থেকে স্বর্ণা (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার বিকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ম’র্গে প্রেরণ করছে। এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে তিনটার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয় শহরের পুরাতন বাস্ট্যান্ড এলাকায় অবস্থিত রাজস্থান আবাসিক হোটেলের ২০৭ নম্বর কক্ষ থেকে। স্বর্ণা মাদারীপুর জেলার সদর উপজেলার থানতলা গ্রামের জোহর আলী মেয়ে।

 

ওই আবাসিক হোটেল সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল ৩টার দিকে স্বর্ণা এবং মাদারীপুর সদরের থানতলা গ্রামের মোতালেব মিয়ার ছেলে মোহাম্মদ সজীব (২৭) নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আবাসিক হোটেলের দোতলায় অবস্থিত ২০৭ নম্বর কক্ষটি ভাড়া নেয়।

 

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে ওই তরুণীকে শ্বা’সরোধ করে হ;ত্যা করে পালিয়ে গেছে তার সাথে আসা তরুণ সজীব।

 

তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ম’র্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি হ;ত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here