রাজনীতি খাটিয়ে খালেদা জিয়াকে ঘরে বন্দি করেছে সরকার: সাবেক এমপি কালাম

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- রাজনীতি খাটিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার ঘরে বন্দি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

 

তিনি বলেন, “এই দেশ-গণতন্ত্র যেন শুধুমাত্র আওয়ামী লীগের জন্য। পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে আওয়ামী লীগ গিলে খাচ্ছে।”

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর নতুন বাইপাস এলাকায় স্থানীয় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে আবুল কালাম আজাদ সিদ্দিকী এসব কথা বলেন।

 

টাঙ্গাইল জেলা ও উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা যুবদল সভাপতি গোলাম মোস্তফা জীবন, সাধারণ সম্পাদক ডি এ মতিন, উপজেলা ছাত্রদল সভাপতি মো. ফরিদ মিয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আব্দুল হাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *