অডিটরিয়ামে স্কুলছাত্রীকে ধ.র্ষ.ণ, উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

নজর২৪, নরসিংদী- দশম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নির্যাতিতা ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় ছাত্রলীগ সভাপতিসহ দুই জনের বিরেদ্ধে মামলাটি দায়ের করেন।

 

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার সরকারি রাজু অডিটরিয়ামে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আসাদুলহক চৌধুরী শাকিল উপজেলার পাড়াতলী কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের নেতা আমিনুল হক চৌধুরীর ছেলে।

 

পুলিশ ও ভিকটিমের সূত্র জানায়, ওই স্কুল ছাত্রীর সাথে ছাত্রলীগ নেতা শাকিলের সাথে ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ে করার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ সরকারি রাজু অডিটরিয়ামে নিয়ে যায় শাকিল। কিন্তু বিয়ে না হওয়ায় কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

 

পরবর্তীতে রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে আবারও বাড়ি থেকে ওই অডিটরিয়ামে ডেকে আনা হয় ছাত্রীটিকে। পরে সেখানে এক সহযোগীর সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণকরে ছাত্রলীগ নেতা শাকিল। এসময় স্থানীয়রা ঘটনা টের পেয়ে অডিটরিয়াম ঘেরাও করলে শাকিল ওই স্কুল ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে।

 

ভিকটিমের বাবা জানান, আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ নেতা শাকিল, আমি এর উপযুক্ত বিচার চাই।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন কাদির সাংবাদিকদের বলেন, নির্যাতিতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতাসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *