বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৫০ হাজার টাকা হওয়া উচিত: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, আজ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা করা হয়েছে। এই সম্মানী ৫০ হাজার টাকা হওয়া উচিত। তিনি বলেন, প্রথম সংসদে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং মুক্তিযোদ্ধাদের সম্মানীর দাবি করেছিলাম। তখন অনেকেই আমার ওপর রাগ করেছিলেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের…
