ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

ফেসবুকে সরব উপস্থিতির জন্য বেশ আগে থেকেই জনপ্রিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিভিন্ন সময় নিজের ছবি পোস্ট করেন তিনি।

কখনো কাজের ব্যবস্থা, কখনো প্রচারকাজ, কখনো বা মুচকি হাসি ধরা পড়ে ছবিতে। আর ভালোবাসা দিবসের এমন বিশেষ দিনে ফেসবুকে তার ছবি থাকবে না, তা হতেই পারে না।

তাই আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে নিজের কিছু ছবি জুড়ে দিয়ে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের।

আর সেসব ছবিতে ফিরতি শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করছেন তার ভক্ত ও অনুরাগীরা।

কণ্ঠশিল্পী এসডি রুবেল লিখেছেন, “ভালোবাসার অফুরন্ত রংয়ে বর্ণিল হোক আপনার ভালোবাসা দিবস। দীর্ঘজীবন এবং সুস্থতায় জড়িয়ে থাকুক পৃথিবীর সবচাইতে দামি উপহার মানুষের অকৃত্রিম ভালোবাসা।”

সাবিনা আক্তার তুহিন নামে একজন লিখেছেন, “শুভ হোক আপনার এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীর জীবন। হতাশার কাছে ভালোবাসা ফিকে হয়ে যায়। পরিবারের ভালোবাসা শক্তি ও সাহস দেয় বারবার উঠে দাঁড়ানোর। ত্যাগীরা কেমন আছে একটু আজকের দিবসে খোঁজ নেবেন নেতা।”

ওবায়দুল কাদের রাজনীতি ছাড়াও বেশ কিছুদিন সাংবাদিকতা করেছেন। বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন।

ওবায়দুল কাদের রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- Bangladesh: A Revolution Betrayed, বাংলাদেশের হৃদয় হতে, তিন সমুদ্রের দেশে, মাটি ও মানুষের কথা, পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু, এই বিজয়ের মুকুট কোথায়, মেঘে মেঘে অনেক বেলা, রচনা সমগ্র, কারাগারে লেখা অনুস্মৃতি: যে কথা বলা হয়নি, নির্বাচিত কলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *