Home জাতীয় নৌকার মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় জানাল আ.লীগ

নৌকার মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় জানাল আ.লীগ

0
43

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে কারা ভোটের মাঠে নামবেন, তা জানা যাবে আগামীকাল রোববার (২৬ নভেম্বর)। এদিন বিকালে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তালিকা প্রকাশ করা হবে। দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, রোববার ৪টা ৩০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এ সময় সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

জানা গেছে, আওয়ামী লীগ এখন ৩০০ আসনেই দলীয় প্রার্থী মনোনয়ন দেবে। দলটির নেতারা জানিয়েছেন, পরে জোটের শরিক ও মিত্রদের যেসব আসনে ছাড় দেওয়া হবে, সেগুলোতে দলের প্রার্থিতা প্রত্যাহার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here