Home জাতীয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

0
140

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাসচিব আজ সোয়া ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন। সেখানে তিনি অসুস্থবোধ করলে জরুরি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শায়রুল কবির খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here