র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটখাটো: পররাষ্ট্রমন্ত্রী

momen

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটখাটো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক, এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। চীনও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও সম্পর্ক উন্নয়ন করতে চায়।’

রোহিঙ্গা নাগরিকদের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাহায্য করবে এবং যুক্তরাষ্ট্রসহ বড় বড় দেশকে রোহিঙ্গাদের নেওয়ার অনুরোধ জানানোয় অনেকেই ইতিবাচক সাড়া দিয়েছে বলও জানান তিনি।

ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন, যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *