আমি হারিয়ে যাইনি: পরীমণি
স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছেন তিনি। নানা হারিয়ে বেশ একা হয়ে পড়েছেন এই নায়িকা। যদিও কোনোভাবেই ভেঙে পড়ার মানুষ নন পরী। সে কথাই সম্প্রতি জানালেন তিনি। রোববার (১০ ডিসেম্বর) প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানের অতিথি হয়েছিলেন পরীমণি। সেখানে তিনি বলেন, ‘অনেক বেশি কাজ করতে…
