কালীগঞ্জে পিকআপসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক কারবারি আনোয়ার হোসেন দুলাল (২৪) কে আটক করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে কালীগঞ্জের কাকিনা এলাকা থেকে পিকআপসহ এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। …
