নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষকী আনন্দঘন পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ।
র্যালি শেষে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদেরকে নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুবলীগ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
