মোঃ আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- দেলদুয়ার থানার জালালিয়া গ্রামের আঃ বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮), টাঙ্গাইল সদর থানার আঃ মান্নানের মেয়ে মমতা হিয়া সুকর্না (১৮) ও মোটরসাইকেল চালক টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের মোস্তফার ছেলে বাপ্পি (২২)।
থানাসূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় নাগরপুর উপজেলার ভাটপাড়া মোড়ে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে ও ঘাতক ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান বলেন, রাত আনুমানিক ১২ টার সময় দুর্ঘটনা কবলিত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তারা প্রায় ঘন্টাখানিক আগেই মৃত্যুবরণ করেছে।
