Home দেশের খবর শাহজাদপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর মানববন্ধন

শাহজাদপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর মানববন্ধন

0
126

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন শাহজাদপুর শাখার উদ্যোগে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতের সামনে মানববন্ধন করা হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) সকালে প্রায় আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন শাহজাদপুর চৌকি আদালতের সকল বিচারবিভাগীয় কর্মচারীবৃন্দ।

 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবি গুলো হচ্ছে, অধঃস্তন আদালতের কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভূক্ত করতঃ উক্ত স্কেলে বেতন ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে হাইকোর্ট ও মন্ত্রণালয়ের ন্যায় জেষ্ঠ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর অন্তর পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা এবং অধঃস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন।

 

এ মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি জজ আদালতের সেরেস্তাদার মোঃ মোজাম্মেল হক, পেশকার আঃ মালেক ওয়ারেছী যুগ্ন জেলা দায়রা জজ আদালতের বেঞ্চ-সহকারী মোহামমদ আলী, নিম্নমান সহকারি মোঃ শাহ আলম, জুডিঃ ম্যাজিঃ আদালতের স্টেনো মেহেদি হাসান প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, আমাদের ন্যায্য ৩ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ করে এবং তাদের ন্যায্য ৩ দফা দাবী দ্রুত বাস্তবায়ন না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা প্রদান করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here