Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে শশুর বাড়িতে বেড়াতে এসে ৪০ হাজার টাকা জরিমানা গুনলেণ জামাই

টাঙ্গাইলে শশুর বাড়িতে বেড়াতে এসে ৪০ হাজার টাকা জরিমানা গুনলেণ জামাই

0
138

স্টাফ রিপোটার: টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসাদুল ইসলাম (২২) নামের এক বরের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুন্যা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অর্থদ-প্রাপ্ত আসাদুল ইসলাম পাশ্ববর্তী সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সামরিয়া আক্তারের (১৪) সঙ্গে গত রবিবার জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকার পাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে সৌদি প্রবাসী আসাদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর দিন সোমবার নব দম্পতি কনের বাবার বাড়ী বেড়াতে আসে।

 

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ওই বাড়িতে হাজির হন। এ সময় বর আসাদুলকে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়েছে এমন খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখান থেকে বরকে আটক করা হয়। এরপর তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here