টাঙ্গাইলে প্রেমিক-প্রেমিকার পালিয়ে বিয়ে করা আর হলো না

টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে প্রেমিক প্রেমিকা পালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের তিন আরোহী নি.হ.ত হয়েছেন।

 

বুধবার (১১ নভেম্বর) ভোর রাতে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে এ দু.র্ঘ.টনা ঘটে। বিষয়টি নাগরপুর থানার পরিদর্শক (ওসি) বাহালুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নি.হ.তরা হচ্ছেন- দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আ. বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮) ও প্রেমিকা সদর উপজেলার কাগমারা গ্রামের আ. মান্নানের মেয়ে মমতা হিরা সুবর্না (১৫) ও তাদের সহযোগি করটিয়া গ্রামের বাপ্পী (২২)।

 

স্থানীয়রা জানান, নাগরপুর উপজেলার ধুবরিয়া ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে মমতা হিরা সুবর্না তার প্রেমিকার সাথে পালিয়ে যাওয়ার সময় দাসপাড়া এলাকায় তাদের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘ.র্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাপ্পী মা.রা যায় ও হাসপাতালে নেওয়ার পর সুবর্না ও সানির মৃ.ত্যু হয়।

 

এ বিষয়ে নাগরপুর থানার পরিদর্শক (ওসি) বাহালুল খান জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লা.শ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *